শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

প্রতিবন্ধীকে ধর্ষণের পর হত্যা, যুবকের ফাঁসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রতিবন্ধীকে ধর্ষণের পর হত্যা, যুবকের ফাঁসি

মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যা মামলায় রোকমান হোসেন টোনাকে (৩৫) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে আসামীর উপস্থিতিতে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল এই রায় ঘোষনা করেন।

দন্ডিত রোকমান হোসেন টোনা মানিকগঞ্জের সিংগাইরের বড় কালিয়াকৈর এলাকার আমোদ আলীর ছেলে।

এজাহারপত্রে জানা যায়, ২০১৯ সালের ৫ ডিসেম্বর রাতে মানিকগঞ্জের সিংগাইরের গোলাইডাঙ্গা বাস্তা এলাকায় ৪৫ বছরের বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের পর বটি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় রোকমান হোসেন টোনা। মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং ধাওয়া করে রোকমান হোসেন টোনাকে আটক করে পুলিশের কাছে তুলে দেয় স্থানীয়রা। ঘটনার পরের দিন ৬ ডিসেম্বর নিহতের ভাবি রোকমান হোসেন টোনাকে আসামীকে করে সিংগাইর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিংগাইর থানার ইন্সপেক্টর আব্দুস সাত্তার আসামীকে অভিযুক্ত করে ২০২০ সালের ১৮ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন। উভয়পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক ও পনেরো জনের স্বাক্ষগ্রহণ শেষে আসামীর উপস্থিতিতে মৃত্যুদন্ড ঘোষনা করেন আদালত। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ.কে.এম নূরুল হুদা রুবেল রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আটকের পর আসামী বিভিন্ন সময় জামিনে ছিলেন। সর্বশেষ জামিনের আবেদন করলে বিচারক জামিন আবেদন না মঞ্জুর করেন। রায়ে বিচারক আসামীকে মৃত্যুদন্ড অর্থাৎ আসামীতে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেছেন।

তবে রায়ের বিষয়ে আসামী পক্ষের আইনজীবী মো.শাহিনুর ইসলামের বক্তব্য পাওয়া সম্ভব হয় নি।

 

জাহিদুল হক/মোরশেদ আলম/দীপ্ত নিউজ