শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

খুঁটি থেকে পরে বিদ্যুৎ বিভাগের কর্মচারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
খুঁটি থেকে পরে বিদ্যুৎ বিভাগের কর্মচারীর মৃত্যু

 

রাঙামাটিতে বৈদ্যুতিক খুঁটি থেকে নিচে পরে মো. আইয়ুব হেলাল (৩৫) নামে বিদ্যুৎ বিভাগের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সকালে শহরের চম্পকনগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের আইয়ুব রাঙামাটি বিদ্যুৎ বিতরন বিভাগের সাহায্যকারী পোস্টে কর্মরত ছিলেন। তিনি বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত হিসাব রক্ষক বীর মুক্তিযোদ্ধা মো.ইউনুসের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোর থেকে চম্পকনগর এলাকায় বিদ্যুৎ ছিল না। সকাল সাড়ে আটটার দিকে বিদ্যুৎ বিতরণ থেকে একটি টিম বিদ্যুৎ সরবরাহ লাইন স্বাভাবিক করতে আসে। তখন হেলাল লাইনটি ঠিক করতে খুঁটিতে উঠে। তার কিছুক্ষণের মধ্যেই সে খুঁটি থেকে পড়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়।

এলাকাবাসী ধারণা করছেন, বৈদ্যুতিক শকের কারণে তিনি খুঁটি থেকে পড়ে যায়।

রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী জালাল উদ্দিন জানান, খুঁটি থেকে পরে যাওয়ার পরপরই হেলালকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমরা এই বিষয়ে তদন্ত কমিটি গঠনের জন্য প্রধান প্রকৌশলী বরাবর লিখছি। তদন্ত কমিটি তদন্ত শেষে বলতে পারবে ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে। সে অনুসারে আমরা ব্যবস্থা নিব।

রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানান, পরিবারের সাথে কথা বলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

 

এসএ/দীপ্ত নিউজ