শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

সিঙ্গেলই ভালো আছি: জয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সিঙ্গেলই ভালো আছি: জয়া

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। নিজ দেশ, পশ্চিমবঙ্গ পেরিয়ে এবার পা রেখেছেন বলিউডেও। অনিরুদ্ধ রায় চৌধুরী নির্মিত ‘কড়ক সিং’ সিনেমায় অভিনয় করেছেন জয়া। এদিকে নায়িকার বলিউড যাত্রা নিয়ে যেমন উৎসাহের শেষ নেই ভক্তদের, তেমনি তার ব্যক্তিজীবন নিয়েও কৌতূহলের অভাব নেই তাদের।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে ‘সিঙ্গেল’ থাকার কারণ খোলাসা করেছেন জয়া। অভিনেত্রী বলেন, আমি সিঙ্গলই ভালো আছি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে ‘সিঙ্গেল’ থাকার কারণ খোলাসা করেছেন জয়া। তা থেকেই জানা গেছে, অতীতে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা নিজেকে ‘হ্যাপিলি সিঙ্গেল’ বলে দাবি করেছিলেন।কিছু কিছু সময় ছিল যখন কারও সঙ্গে চা খাওয়াটা মিস করতাম বা কোনো বিষয় নিয়ে আলোচনা করাটা মিস করতাম। কিন্তু আমার পরিবার এতটাই পাশে ছিল যে, সেই আক্ষেপগুলো করার জায়গাও নেই।

‘কড়ক সিং’ প্রসঙ্গে জয়া বলেন, যখন সিনেমাটির প্রস্তাব আসে, সেই সময় থেকেই রোমাঞ্চকর লাগছিল। অনেক দিন ধরেই অনিরুদ্ধ রায় চৌধুরী ও পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল, এবার সেই আশা পূরণ হলো।

প্রসঙ্গত, ২০২২ সালের ডিসেম্বরে শুরু হয়ে ‘কড়ক সিং’র দৃশ্যধারণের কাজ শেষ হয় চলতি বছরের জানুয়ারিতে। সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি। সিনেমায় তার সঙ্গে আরও রয়েছেন, পঙ্কজ ত্রিপাঠী, সঞ্জনা সাংভি এবং পার্বতী থিরুভোথু।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ