শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
রাজনীতি

রাজপথে দেখা মিলল রিজভীর, সড়কে পিকেটিং-বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজপথে দেখা মিলল রিজভীর, সড়কে পিকেটিং-বিক্ষোভ

বিএনপির ডাকা চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের প্রথম দিনে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ মিছিল পিকেটিংয়ের মাধ্যমে সড়ক অবরোধ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার (১২ নভেম্বর) মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে কাঁচাবাজার মোড়ে এ বিক্ষোভ করে তারা।

এ সময় সংক্ষিপ্ত রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অবরোধে সর্বস্তরের জনগণ সমর্থন জানিয়েছে। জনগণের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে শক্তি প্রয়োগ করে, গ্রেপ্তার নির্যাতন করে লাভ হবে না। দেশের ৯০ ভাগ জনগোষ্ঠীকে বাইরে রেখে এ দেশে আর কোনো পাতানো নির্বাচন হতে দেয়া হবে না। জনগণের সামনে আর কোনো অপশক্তিই টিকবে না। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে।

তিনি বলেন, সারা বাংলাদেশে রাস্তাঘাট, মহাসড়কসহ প্রত্যেকটি জায়গায় উপস্থিত হবে এবং সরকারের যত জুলুম–নির্যাতন–নিপীড়ন–অত্যাচার প্রতিহত করেই তারা রাজপথে থাকবেন, বিএনপির পক্ষ থেকে সারাদেশের গণতন্ত্রকামী মানুষকে সেই আহ্বান আমরা জানাচ্ছি।

মিছিলে উপস্থিত থাকতে দেখা গেছে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন খান, সিদ্দিকুর রহমান মিন্টু, জিল্লুর রহমান খান শাহবাগ থানার আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন, মতিঝিল থানার আহ্বায়ক জেকে লাভলো ডালি, খিলগাঁও থানার আহ্বায়ক মোহাম্মদ আমির হোসেন, মুগদা থানার আহ্বায়ক মো. কুদ্দুস বেপারী, পল্টন থানার আহ্বায়ক মো. আবু তাহের শাজাহানপুর থানার আহ্বায়ক মো. মিন্টু, সবুজবাগ থানার আহ্বায়ক মোহাম্মদ স্বাধীন, সদস্য সচিব জসীমউদ্দীনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ