দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

রাউজানে পুলিশ ক্যাম্পের নতুন ভবন উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাউজানে পুলিশ ক্যাম্পের নতুন ভবন উদ্বোধন

 

রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, ‘রাউজানের মানুষকে সন্ত্রাসী, চাঁদাবাজদের কবল থেকে মুক্ত রাখতে নতুন পুলিশ ক্যাম্প ভুমিকা রাখবে‘।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে দক্ষিণ রাউজানের নোয়াপাড়ায় পুলিশ ক্যাম্পের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

তিনি নতুন ভবনের ফলক উম্মোচন করেন এবং ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।

 

এসএ/দীপ্ত নিউজ