শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

সৃজিত-মিথিলার ‌ইঙ্গিতপূর্ণ পোস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সৃজিত-মিথিলার ‌ইঙ্গিতপূর্ণ পোস্ট

টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জী ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

তবে গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্য়মে পাল্টাপাল্টি ‘রহস্যময় পোস্টকে’ ঘিরে মিথিলা-সৃজিতের বিবাহবিচ্ছেদের গুঞ্জন উঠেছে নেট দুনিয়ায়। সৃজিত নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এখানে রাগের দরকার নেই, এখানে দোষারোপের প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ করার নেই। সবকিছু একই রয়েছে, সৈকতে শুধু একটা গাছ দাঁড়িয়ে রয়েছে…একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে।’  যদিও সৃজিতের লেখা এই লাইনগুলোর সাথে ‘ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা’ গানের কয়েকটি লাইনের মিল রয়েছে।

অন্যদিকে সৃজিতের পোস্টের পর প্রায় একই সময়ে নিজের কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী মিথিলা। সেখানে ক্যাপশনে মিথিলা লেখেন, ‘কীভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি? কীভাবে জানো সেই প্রেম ন্যায্য? সেই প্রেম আর নেই এটা জানার আগে সেই উত্তর খুঁজতে কত দূর তুমি যেতে পার?’

পাল্টাপাল্টি ‘রহস্যময় পোস্ট

একই সময়ে এ দুই পোস্টকে ঘিরে তৈরি হয়েছে জল্পনা। অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন, আবারও কি বিচ্ছেদের পথে মিথিলা!

গত কয়েক মাসে একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে এই অভিনেত্রীর। সবশেষ টালিউডের এক পরিচালকের সঙ্গে প্রেম বলে খবর রটে। তবে সেই পরিচালকের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, এই গুঞ্জন মিথ্যা।