শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

‘ম্যাজিক বাউলিয়ানা’য় সেরা শফিউল বাদশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘ম্যাজিক বাউলিয়ানা’য় সেরা শফিউল বাদশা

লোকসংগীত ভিত্তিক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র চতুর্থ আসরে সেরার শিরোপা জিতেছেন ঢাকার শফিউল বাদশা। ২০২২ সালের এ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন নেত্রকোণার ফকির চান এবং ব্রাহ্মণবাড়িয়ার অর্ণব ভট্টাচার্য্য হয়েছেন তৃতীয়।

শনিবার সন্ধ্যায় ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের বলরুমে বসেছিল ম্যাজিক বাউলিয়ানা’র গ্র্যান্ড ফিনালে। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতা মাছরাঙা টেলিভিশনে সম্প্রচার করা হয়।

প্রথম স্থান অর্জনকারী শফিউল বাদশা পেয়েছেন ৫০০,০০০ টাকা। ২য় ও ৩য় স্থান অর্জনকারী যথাক্রমে পেয়েছেন ৩০০,০০০ এবং ২০০,০০০ টাকা।

প্রায় ৭ মাস ধরে চলতে থাকা প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করেছিলেন সারাদেশের ৫০ হাজারেরও বেশি প্রতিযোগী। তাল-সুর-লয়, উচ্চারণ এবং গায়কী- এই পাঁচটি বিষয়ে মার্কিং করে সম্মানিত বিচারকগণ সেরা প্রতিযোগীকে নির্বাচিত করেন। বিচারক হিসেবে গুরুদায়িত্ব পালন করেছেন লোকগানের শিল্পী বাউল শফি মন্ডল, শাহনাজ বেলী এবং আরিফ দেওয়ান।

ভবিষ্যৎ প্রজন্মের সাথে বাউল গানের সংযোগ আরো দৃঢ় করতে আর্কাইভ হিসেবে ‘ম্যাজিক বাউলিয়ানায় পরিবেশিত লোকগানের শুদ্ধ সংকলন-১’ বইটির মোড়ক উন্মোচন করেন বিশেষ অতিথি উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী রুনা লায়লা, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর হেড অব অপারেশনস জনাব মালিক মোহাম্মদ সাঈদ এবং বইটির গবেষক ও সম্পাদক, বাংলা একাডেমি’র উপপরিচালক জনাব তপন বাগচী।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেন জনপ্রিয় মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ এবং সেইসাথে সেরা ৬ প্রতিযোগীর সাথে গান পরিবেশন করেন বরেণ্য অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, মিডিয়াকম, সান কমিউনিকেশনস ও স্কয়ার গ্রুপ-এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।