শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

চল্লিশ লাখ টাকা পড়ে পেয়ে মালিক খুঁজছেন আবদুল বাসির

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চল্লিশ লাখ টাকা পড়ে পেয়ে মালিক খুঁজছেন আবদুল বাসির

 

চাঁপাইনবাবগঞ্জে নতুন ট্রাক টার্মিনাল এলাকায় টাকা কুড়িয়ে মালিককে খুঁজছেন মাওলানা আবদুল বাসির নামে এক ব্যক্তি। তিনি চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় বাসিন্দা ও নিউ মার্কেট জামে মসজিদের ইমাম। একই সাথে তাফসিরক কারক বলে জানাগেছে ।

রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁর ব্যবহৃত সোসাল প্লাটফর্ম ফেসবুকে দেয়া একটি পোস্টে লিখেছেন,আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী কিছুদিন আগে রাতে চাঁপাইনবাবগঞ্জ নতুন ট্রাক টার্মিনাল সংলগ্ন রোডে প্রায় চল্লিশ লক্ষাধীক টাকা পড়ে পাওয়া গেছে। এই টাকা যার হবে তিনি উপযুক্ত প্রমাণ সহকারে একটি নাম্বার দিয়ে যোগাযোগ করতে অনুরোধ করেন।

এবিষয়ে যোগাযোগ করা হলে পোস্ট দেয়া মাওলানা আবদুল বাসির বলেন,কিছুদিন আগে প্রায় চল্লিশ লাখ টাকা পড়ে পাওয়া গেছে। টাকার মালিক খুঁজে না পেয়ে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। আমি তাফসীর করতে জেলার বাইরে অবস্থান করছি। সোমবার টাকাগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ হোসেন বলেন,টাকা পড়ে পাওয়া বা হারিয়ে গেছে এমন কোন বক্তি থানায় কেউ অভিযোগ করেনি। টাকা পেরৎ দিয়ে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

 

তারেক/ আল / দীপ্ত সংবাদ