দীপ্ত নিউজ
জাতীয়

প্রধান বিচারপতির সাথে বৈঠকে সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রধান বিচারপতির সাথে বৈঠকে সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের সদস্যরা তফসিলের আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে বৈঠক করতে গেছেন।

বুধবার (১ নভেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এ বৈঠক এ বৈঠক শুরু হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়েছে বুধবার থেকে। এই দিনেই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন।

সাংবিধানিক বিধান মতে সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার সাপেক্ষে পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, নভেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

 

এসএ/দীপ্ত নিউজ