শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

জনগণের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্ক নেই,মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
জনগণের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্ক নেই,মির্জা ফখরুল

জনগণের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্ক নেই, তারা মেগা প্রকল্প থেকে শুরু করে বিধবা ভাতা থেকেও চুরি করেছে। গতকাল ফরিদপুরে বিএনপির গণসমাবেশে এমন অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ ঘিরে গণপরিবহন বন্ধের সমালোচনা করেন বিএনপি নেতারা।

গণপরিবহন বন্ধ থাকায় অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল কেউবা পায়ে হেঁটে আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে ফরিদপুরের কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে জড়ো হয় বিএনপি নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয় গণসমাবেশের মাঠ। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আয়োজিত গণসমাবেশে বিএনপি নেতারা বলেন, আন্দোলনের মাধ্যমে বর্তমান ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা‌ হবে।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশটাকে ধ্বংস করে দিয়েছে। রাজনীতি ও অর্থনীতিসহ দেশের ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, দেশে নির্বাচন নিয়ে আরো কোন খেলা খেলতে দেওয়া হবে না। এবারের লড়াই ভাত, ভোট ও হারানো গণতন্ত্র ফিরে পাওয়ার লড়াই।