শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

মুক্তির অপেক্ষায় নতুন সিনেমা ‘মেঘের কপাট’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুক্তির অপেক্ষায় নতুন সিনেমা ‘মেঘের কপাট’

তারুণ্যের ভাবনা আর ভালোবাসার গল্প বলতে আসছেন নির্মাতা ওয়ালিদ আহমেদ ‘মেঘের কপাট’ সিনেমার মাধ্যমে। এক ঝাঁক নতুনদের নিয়ে হাজির ওয়ালিদ আহমেদের চলচ্চিত্র ‘মেঘের কপাট‘। বর্তমান প্রেক্ষাপটের ভালোবাসা নিয়ে নির্মিত এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৩ নভেম্বর। সিলেটের শ্রীমঙ্গল শহর নানা লোকেশনের শুটিং হয়েছে।

গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইভন, প্রেমের সম্পর্কে জড়ান তন্বীর সাথে। এই প্রেমের মাঝে ঘটনা ক্রমে চলে আসেন সিন্ডি। ত্রিভুজ প্রেমের থেকে নানা ঘটনা ও রহস্যে মোর নেয় এই সিনেমাটি।

চিত্রনায়ক রাকিব হোসেন ইভন বলেন, এই সিনেমাটা নিয়ে আমি আলাদা রকম ভাবে আশাবাদি। কারণ এই সিনেমাটা এই সময়ের গল্প নিয়ে নির্মিত। এই গল্পটি আমাদের প্রত্যেকের জীবনের সাথে মিলে যাবে।

নবাগত নায়িকা সাবরিন তন্বী বলেন, গল্পটি এক কথায় অসাধারণ। আমরা নতুনরা অনেক চেষ্টা করেছি। আপনারা সিনেমা হলে এসে ‘মেঘের কপাট‘ দেখুন।

নির্মাতা ওয়ালিদ আহমেদ বলেন, আমার প্রথম সিনেমা। কিন্তু মিডিয়ার সাথে অনেক বছর জরিত। আমার অভিজ্ঞতা নিয়ে বেশ ভালো করে, শ্রম দিয়ে কাজটি করেছি। ‘মেঘের কপাট‘ চলচিত্রের প্রতিটি চরিত্র চেষ্টা করেছে তার সেরা কাজটা উপহার দিতে। মনোরম লোকেশনের শুটের সাথে সাথে গল্পের জন্য মানানসই আবাহ দেবার চেষ্টা করেছি স্ক্রিনে। আশা করি দর্শক বেশ ভালো উপভোগ করবে।

মেঘে জড়ানো মনোরম লোকেশনে বাংলাদেশের অপরূপ দৃশ্য চিত্রায়নের পাশাপাশি ভালোবাসা নানা রূপ তুলে ধরা হয়েছে ‘মেঘের কপাট‘ চলচ্চিত্রে। এতে গান রয়েছে পাঁচটি। আফরোজা মোমেনের গল্পে চলচ্চিত্র চিত্রনাট্য ও গীত রচনা করেছেন পরিচালক ওয়ালিদ আহমেদ। চলচ্চিত্রটি যৌথভাবে প্রোযোজনা করেছেন ওয়ালিদ আহমেদ ও আফরোজা মোমেন। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সাবরিন তন্বী, সিন্ডি রোলিং, রাজু আহসান, আফরোজা মোমেন, সাইফ উজ জামান, রেজাউর রহমান রিজভী, রোহানা পারভীন হাসি সহ আরো অনেকে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ