মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেছেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

সাবেক যোগাযোগমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন আর নেই।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

সৈয়দ আবুল হোসেন স্ত্রী খাজা নার্গিস, দুই মেয়ে সৈয়দা রুবাইয়াত হোসেন ও সৈয়দা ইফফাত হোসেনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার দুই সন্তান দেশের বাইরে আছেন। তাঁরা দেশে ফেরার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালে মাদারীপুরে জন্মগ্রহণ করেন।

তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে মাদারীপুর ৩ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

সাবেক যোগাযোগমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More