দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

স্বামীর শাবলের আঘাতে স্ত্রী খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্বামীর শাবলের আঘাতে স্ত্রী খুন
সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়ায় স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় কলারোয়ার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম রানু বেগম (৩০)। সে হেলাতলা ইউনিয়নের মোঃ মজিবর রহমানের স্ত্রী। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে।

মৃতের স্বজনরা জানান, আর্থিকভাবে অস্বচ্ছল থাকায় রানুর সাথে তার স্বামী মজিবর রহমানের দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলে আসছিল। আজ সকালে সে তার স্বামীকে কাজের কথা বলায় তা নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে তার মাথায় শাবল দিয়ে সজোরে আঘাত করে মজিবর। ঘটনাস্থলেই রানু বেগম মারা যায়।

কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, মরদেহটি কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এবং ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রঘুনাথ খান/পূর্ণিমা/দীপ্ত নিউজ