শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে ইয়াবাসহ গৃহবধু আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে ইয়াবাসহ গৃহবধু আটক

 

ফেনীর ছাগলনাইয়ায় ১০১৫ পিস ইয়াবাসহ ফরমিলা বেগম (৩৫) ও তৈয়ব (৪৫) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ফরমিলা দক্ষিণ আধার মানিক গ্রামের দুলাল সওদাগর বাড়ির সাহেদ হোসেনের স্ত্রী এবং তৈয়ব কক্সবাজারের টেকনাফ উপজেলার হাতিয়ার ঘোনা এলাকার সুলতান আহাম্মদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় ছাগলনাইয়া মডেল থানা পুলিশের একটি দল। এ সময় সওদাগর বাড়ি থেকে ১০১৫ পিস ইয়াবাসহ ফরমিলা ও তৈয়বকে গ্রেপ্তার করা হয়।

ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ