শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বিশেষ চাহিদা সম্পন্নরা আমাদের সমাজেরই অংশ : ফেনী জেলা প্রশাসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিশেষ চাহিদা সম্পন্নরা আমাদের সমাজেরই অংশ : ফেনী জেলা প্রশাসক

ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তার বলেছেন, বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তারা আমাদের সমাজেরই অংশ। তারাও সমাজ উন্নয়নে অবদান রেখে চলেছে। অবহেলা নয়, বোঝা নয়, তারা আমাদের সম্পদ।

রবিবার (১৫ অক্টোবর) বিশ্ব সাদাছড়ি দিবস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বিকেলে শহরের মিজান রোডের বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের হল রুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেনী জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ–পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন।

ফেনী জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শহীদ উল্যাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শফিউল হক।

সভায় বক্তব্য রাখেন সুইড বাংলাদেশ ফেনী শাখার সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সমির কর, দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ জাহিদ, বসতির কো–অর্ডিনেটর রফিকুল ইসলামসহ প্রমুখ।

বিশ্ব হাত ধোয়া দিবসে স্কুলের অটিজম শিশুদের সাবান ও বিশ্ব সাদাছড়ি দিবসে ৮ জন দৃষ্টিপ্রতিবন্ধীকে সাদাছড়ি তুলে দেন অতিথিবৃন্দ।

এসএ/দীপ্ত নিউজ