শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

পেশাদার চালকদের জন্য মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পেশাদার চালকদের জন্য মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও বিআরটিএ এর উদ্যোগে পেশাদার চালকদের চক্ষু, রক্তচাপ ও আরবিএস পরীক্ষার লক্ষ্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) দুপুরে সিভিল সার্জন অফিস ও জেলা বাস, মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় পিরোজপুর জেলা বাস টার্মিনালে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পের মাধ্যমে পেশাদার গাড়ি চালকদের উচ্চ রক্তচাপ, চক্ষু ও আরবিএস পরীক্ষার পাশাপাশি তাদেরকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিষয় পরামর্শ দেওয়া হয়।

এ সময় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ফারহান ফাইয়াজ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাকিল সরোয়ার, বিআরটিএ পিরোজপুর সার্কেলের সহকারী পরিচালক মাহবুবুর রহমান, পিরোজপুর ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক সঞ্জীব কুমার, বিআরটিএ পিরোজপুর সার্কেলের মোটরযান পরিদর্শক মেহেদী হাসান ও আবদুল মতিন উপস্থিত ছিলেন।

এসএ/দীপ্ত নিউজ