দীপ্ত নিউজ
ক্রিকেট

নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে গত দুই আসরের রানার্সআপ নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে টাইগাররা। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় খেলাটি শুরু হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০১৯ বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা এই অধিনায়ক ২০২৩ বিশ্বকাপ মঞ্চে খেলতে নামছেন।

নিজেদের দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে আজকের ম্যাচের একাদশে একটি করে পরিবর্তন এনেছে উভয় দল। বাংলাদেশের একাদশে শেখ মাহেদীর জায়গায় দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদিকে, নিউজিল্যান্ড একাদশে ফিরেছেন অধিনায়ক কেইন উইলিয়ামসন। আগের ম্যাচেই ৭০ রানের ইনিংস খেলেছিলেন উইল ইয়াং, তার পরিবর্তে একাদশে এসেছেন উইলিয়ামসন। আজ ডেভন কনওয়ের সঙ্গে ওপেন করতে পারেন রাচিন রবীন্দ্র।

বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ