শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

দেশের সকল বাহিনীর উন্নয়ন হলেও আনসার বাহিনী এখনও অবহেলিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেশের সকল বাহিনীর উন্নয়ন হলেও আনসার বাহিনী এখনও অবহেলিত
সমাবেশ

ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে ও পরে আনসার বাহিনীর ভূমিকা ছিলো অসামান্য। এখন পর্যন্ত আনসার বাহিনীর সদস্যরা দেশের নানা দূর্যোগ ও সন্ত্রাস, নৈরাজ্য মোকাবেলায় কাজ করে যাচ্ছেন।

দায়িত্ব পালন করতে গিয়ে দেশের অনেক আনসার জীবন দিয়েছেন, অনেকেই হতাহত হয়ে অমানবিক জীবনযাপন করছেন। কিন্তু দেশের সকল বাহিনীর উন্নয়ন হলেও নানা কারণে আনসার বাহিনীর সদস্যরা এখনো অবহেলিত রয়ে গেছে৷ তারা অভাবে অনটনে দিনাতিপাত করছেন৷ তাদের বেতন ও সুযোগ সুবিধা আরো বাড়ানোর দরকার৷ আমি আনসার বাহিনীর জীবনমান উন্নয়ন ও সমৃদ্ধির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আনসারের ডিজির সাথে কথা বলব।

সোমবার (৯ অক্টোবর) সোমবার দুপুরের দিকে ফেনী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার এর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, আনসার ভিডিপির কুমিল্লা রেঞ্জের পরিচালক আবদুল আউয়াল, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, ১৮ আনসার ব্যাটালিয়ান লক্ষ্মীপুর ও রামগঞ্জ‘র পরিচালক রোকসানা বেগম, চাঁদপুর জেলা কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল, নোয়াখালী জেলা কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেন সরকার, কুমিল্লা জেলা কমান্ড্যান্ট মো শহীদুল ইসলাম, লক্ষ্মীপুর জেলা কমান্ড্যান্ট মো. সোহাগ পারভেজ, কুমিল্লা রেঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল রানা সরকার। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন আনসার ভিডিপির ফেনী জেলা কমান্ড্যান্ট জানে আলম সুফিয়ান।

অনুষ্ঠানে ১৭ জন আনসার সদস্যদের সাইকেল, ৩ জনকে সেলাই মেশিন এবং সকল সদস্যকে নিজাম উদ্দিন হাজারী এমপির পক্ষ থেকে বিছানার ছাদর উপহার দেয়া হয়।

 

আবদুল্লাহ আল–মামুন/পূর্ণিমা/দীপ্ত নিউজ