শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘জওয়ান’ ছবির কারনে শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জওয়ান’ এবং ‘পাঠান’, পর পর দু’টি ছবির সাফল্যের পর প্রাণনাশের হুমকি পেয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান।

চলতি বছরে পর পর দু’টি ছবি মুক্তি পেয়েছে শাহরুখের। ইতিমধ্যে ‘জওয়ান’ এবং ‘পাঠান’ ছবি দু’টি বক্স অফিসে হাজার কোটি টাকার ক্লাবে নামও লিখে ফেলেছে। সেই সাফল্যের মধ্যেই শাহরুখের প্রাণনাশের হুমকি দেয়া হলো। ফলে তার জন্যও ওয়াই প্লাস নিরাপত্তা জোরদার করেছে দেশটির প্রশাসন।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, চলতি বছরে পরপর দুটি হাজার কোটির সিনেমা উপহার দিয়েছেন কিং অব রোমান্স শাহরুখ খান। সেটাই নাকি চক্ষুশূল হয়েছে এক শ্রেণির লোকের। তারাই হত্যার হুমকি দিচ্ছেন। খবরে এমন দাবিও করা হয়েছে, শাহরুখ নাকি এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন।

এদিকে ডিসেম্বরে আরও একটা বিগ বাজেটের সিনেমা আসার কথা রয়েছে শাহরুখ খানের। সেটির হলো রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’। সেখানে প্রথমবার শাহরুখের নায়িকা তাপসী পান্নু। ‘পাঠান’ ও ‘জওয়ান’এর মতো শাহরুখের ‘ডাঙ্কি’ও মেগাহিট হবে বলে ভবিষ্যদ্বাণী সিনে বিশেষজ্ঞদের।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More