দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মুন্সীগঞ্জে ট্রলার ডুবিতে এখনও নিখোঁজ ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুন্সীগঞ্জে ট্রলার ডুবিতে এখনও নিখোঁজ ৩

 

মুন্সীগঞ্জের মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় এক শিশুসহ তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও ৩ জন।

রবিবার (৮ অক্টোবর) সকালে চাঁদপুরের দশআনি লঞ্চঘাট এলাকা থেকে ৬ বছরের শিশু জান্নাতুল মারওয়া ও ৪২ বছরের সাব্বির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার (৭ অক্টোবর) উদ্ধার করা হয় আরেকটি মরদেহ। এ নিয়ে মোট তিনজনের মরদেহ উদ্ধার হলো।

নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ নিখোঁজদের সন্ধান করছে।

শুক্রবার মুন্সিগঞ্জের চরকিশোরগঞ্জ খেয়াঘাট এলাকায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।

 

এসএ/দীপ্ত নিউজ