শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

সিনেমা হলের ভেতরে ভাঙচুর করল বিজয়ের ভক্তরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিনেমা হলের ভেতরে ভাঙচুর করল বিজয়ের ভক্তরা

প্রকাশ পেয়েছে ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা থালাপাতি বিজয়ের নতুন সিনেমা ‘লিও’র ট্রেলার।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সিনেমাটির ট্রেলার প্রকাশ্যে আসতেই এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে। ট্রেলার মুক্তিকে কেন্দ্র করে সিনেমা হল ভেঙে তছনছ করেছে বিজয়ের ভক্তরা।

এ ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়া। যেখানে দেখা যায়, সিনেমা হলের সামনে ‘বিজয়’ ধ্বনিতে মুখরিত। অসংখ্য ভক্ত প্রেক্ষাগৃহে প্রবেশের জন্য অপেক্ষা করছেন। আবার অনেকে মিলে প্রেক্ষাগৃহের অধিকাংশ আসন ভেঙে তছনছ করে দিয়েছে। কেউ কেউ সেই ভাঙা সিটের ওপরে দাঁড়িয়ে ভিডিও করছেন।

ডিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘লিও’ সিনেমার ট্রেলারের বিশেষ প্রদর্শনীর আয়োজন করে চেন্নাইয়ের রোহিনি থিয়েটার। বড় পর্দায় ট্রেইলার প্রদর্শনীর পর প্রেক্ষাগৃহটি সম্পূর্ণ অগোছালো অবস্থায় পাওয়া যায়। ভেঙে ফেলা হয়েছে হলের সিট। নেটিজেনদের অনেকের অভিযোগ, খুব বাজে আয়োজন ছিল এটি। আয়োজকদের অব্যবস্থাপনার কারণে এমন ঘটনা ঘটেছে।

অ্যাকশন থ্রিলারধর্মী ‌‘লিও’ সিনেমার কাহিনি পারিবারিক একটি গল্পে। যেখানে স্ত্রী–কন্যাকে রক্ষা করতে নানা ধরনের সমস্যার মোকাবিলা করতে হয় বিজয়কে। গল্পে অভিনেতাকে দেখা যাবে একটি চকলেট ফ্যাক্টরি চালাতে। সুখে–শান্তিতে ভালোই কাটে তার সংসার। কিন্তু হঠাৎ ডাকাতরা আক্রমণ করে সেই গ্রামে। শতশত মানুষকে হত্যা করে তারা। এই ডাকাতদের বিরুদ্ধে সিংহপুরুষের মতোই লড়াইয়ে নামেন বিজয়।

প্রসঙ্গত, ২৭৫ কোটি বাজেটের সিনেমাটিতে বিজয় ছাড়াও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন প্রমুখ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

শায়লা/দীপ্ত নিউজ