শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে নামীদামি ব্র্যান্ডের ১৫শ বোতল ভেজাল তেল জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে নামীদামি ব্র্যান্ডের ১৫শ বোতল ভেজাল তেল জব্দ

 

ফেনী শহরের পূর্ব উকিলপাড়ায় একটি বাড়ির গোডাউন থেকে শুক্রবার (৬ অক্টোবর) বিকালে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ১ হাজার ৪শ ৮৯ বোতল ভেজাল তেল জব্দ করেছে পুলিশ।

এসময় কাজী মোশারফ নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামের কাজী ইয়াকুবের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে শহর পুলিশ ফাঁড়ির এসআই হায়াত উল্লাহ ফেনী মডেল হাই স্কুল সংলগ্ন পূর্ব উকিলপাড়ায় ডাক্তার আবুল কাসেমের মালিকানাধীন বাড়ির গোডাউনে অভিযান চালায়।

এসময় গোডাউন থেকে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ২ লাখ ১৪ হাজার ৬শ ২৫ টাকা মূল্যের ১ হাজার ৪শ ৮৯ বোতল ভেজাল তেল জব্দ করা হয়। এর মধ্যে ৩৩০ মিলি ওজনের ৯৬ বোতল কিউট, ৪৮০ বোতল ১৬০ মিলি কিউট, ৪০ বোতল ৩৫০ মিলি প্যারাসুট, ২৭৫ বোতল ২০০ মিলি প্যারাসুট, ৩৩৬ বোতল ১শ মিলি প্যারাসুট, ১৪৪ বোতল ২শ মিলি প্যারাসুট বেলীফুল, ৩০ বোতল ২শ মিলি কুমারিকা, ৪০ বোতল ২৭৫ মিলি ডাবর আমলা, ৪৮ বোতল ১৮০ মিলি ডাবর আমলা রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. বেলাল উদ্দিন জানান, ভেজাল তেল জব্দের ঘটনায় এসআই হায়াত উল্লাহ বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার কাজী মোশারফকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

আল / দীপ্ত সংবাদ