শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি হবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

আদীব জামাল
আদীব জামাল
ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জ ফেরিঘাটের টোল আদায়কারীদের বিরুদ্ধে সরকার নির্ধারিত টোলের অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ ওঠেছে। অতিরিক্ত টোলআদায় বন্ধ ও সরকার নির্ধারিত টোল আদায়ের দাবীতে বাগেরহাট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট আন্তঃ জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি ওই অভিযোগ দায়ের করেছেন।

এর আগে গত ৯ জুন ওয়েলকাম এক্সপ্রেস নামের একটি পরিবহন প্রতিষ্ঠানের ম্যানেজার বাগেরহাটের জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানাযায়, মোরেলগঞ্জ ফেরি পারাপারের জন্য একটি পরিবহনের সরকারি নির্ধারিত ভাড়া ৯০ টাকা। কিন্তু টোল আদায়কারীরা একটি পরিবহনের জন্য ৪শ টাকা নেয়। গন ফেরিতে পারাপার করে রিজার্ভ ফেরিতে পারাপারের রশীদ দেওয়া হয়।

ওয়েলকাম এক্সপ্রেসের ম্যানেজার আ. রাজ্জাক মোল্লা বলেন, অতিরিক্ত টোল আদায় করা অন্যায়। বিষয়টি আদায়কারীদের বললে তারা ক্ষিপ্ত আচারণ করে। আমরা এই অন্যায় থেকে মুক্তি চাই। ফেরিঘাটে সরকার নির্ধারিত টোলের চার্ট টানিয়ে দেওয়ার অনুরোধ জানান এই পরিবহন ব্যবস্থাপক।

বি,এম পরিবহনের ঢাকা মেট্রো চ ১৫–৯৬২১ গাড়ীর ড্রাইভার জয়নাল জানান, মোরেলগঞ্জ ফেরী ঘারে অতিরিক্ত টোল নতুন কিছু না। প্রতিবাদ করলে হেনস্থা শিকার হতে হয়। তাই বাধ্য হয়েই ৯০ টার টোল ৪০০ টাকা দিতে হয়।

এ বিষয় বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি বলেন, কয়েক বছর ধরেই মোরেলগঞ্জ ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। বিষয়টি আমার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিলেও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। জেলা প্রশাসক সড়ক বিভাগকে ফেরি ভাড়া আদায়ের মূল তালিকা টানাতে নির্দেশ দেয়। কিন্তু এ বিষয়ে সড়ক বিভাগ ও ফেরি ঘাটের ইজারাদার কোন কর্ণপাত করেনি।

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন বলেন, বাগেরহাটের মোরেলগঞ্জসহ বিভিন্ন ফেরিঘাট ও সেতুর ইজারাদারদের সরকার নির্ধারিত টোল আদায়ের জন্য একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত টোলের অতিরিক্ত কেউ আদায় করতে পারবে না। ইজারাদারদের দেওয়া চিঠির অনুলিপি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও দেওয়া হয়েছে। তিনি আরো জানান, মালিক সমিতির পক্ষ থেকে নতুন করে আবার অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি, এ ব্যাপারে কর্যকরী ব্যবস্থা গ্রহন করা হবে।

 

মামুন/মোরশেদ আলম/দীপ্ত নিউজ