শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

মিথিলার চাহনি ভোলার মতো নয়: সৃজিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মিথিলার চাহনি ভোলার মতো নয়: সৃজিত

গেল ৫ মাস আগে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। যেখানে জুটি বেঁধে অভিনয় করেছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও অভিনেতা নাসির উদ্দিন খান।

পেশাগত জীবন সমন্বয় করে অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন রাফিয়াত রশিদ মিথিলা। ভালো গল্পের সিনেমা–সিরিজে অভিনয়ের প্রস্তাব পেলে লুফে নেন। তিনি জানেন, ১০টি গড়পড়তা কাজের চেয়ে একটি ভালো কাজ দর্শকের মনে আজীবন বাঁচিয়ে রাখে।

এরইমধ্যে নিজের অভিনয় প্রশংসা এনে দিয়েছে মিথিলাকে। এবার তাকে প্রশংসায় ভাসালেন তার স্বামী সৃজিত মুখোপাধ্যায়। মিথিলা অভিনীত ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ মন কেড়েছে তার।

নিজের ফেসবুকে সৃজিত লিখেছেন, “মাইশেলফ অ্যালেন স্বপন’ পদ্মাপাড়ের আরও একটি দুর্দান্ত, স্লো বার্নিং (ধীর গতিতে মুগ্ধ করে) কাজ। কেন্দ্রীয় চরিত্রে নাসির উদ্দিন খানের অভিনয় এককথায় অনবদ্য। আর মিথিলাকে নিয়ে কী বলবো! অসংখ্য টেলিফিল্মে কাজ করা থেকেই ও সবসময় নিজের কমিক টাইমিং নিয়ে সচেতন। তবে শায়লার (সিরিজে মিথিলার চরিত্রের নাম) চরিত্রের জটিল ধাপগুলো সে যেভাবে ফুটিয়ে তুলেছে, তা নিঃসন্দেহে অসাধারণ। জাদু চরিত্রে আব্দুল্লাহ আল সেন্টু খুবই মুগ্ধকর, তার সূক্ষ্ম চাহনি ভোলার মতো নয়।”

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ