শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

কাকে মারতে চান পরীমণি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কাকে মারতে চান পরীমণি

ঢাকাই চলচিত্রের আলোচিত নায়িকা পরীমণি। মাঝে মধ্যেই আসেন নানা আলোচনায়। এবার তিনি ফের আলোচনায় এসেছেন কাউকে মারার ইঙ্গিত দিয়ে। একের পর এক ইস্যুতে আলোচনায় আসাটা যেন শেষই হচ্ছে না তার।

এ দিকে এসব আলোচনার মাঝেই দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম ‘বঙ্গো’কে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে পরীমণির। সেখানে নিজের নানা বিষয় নিয়ে কথা বলেছেন এই চিত্রনায়িকা।

এ সময় পরীমণি জানান, সামনে কাউকে মারবেন তিনি। তবে কাকে মারবেন সেটা উল্লেখ করেননি।

পরীমণির কাছে জানতে চাওয়া হয়, ইন্ডাস্ট্রির কাকে দেখলে মারতে ইচ্ছা করে? জবাবে চিত্রনায়িকা বলেন, সামনে মার খাবে একজন, খাওয়ার পর সবাই এমনি জানতে পারবে। এখন যদি বলে দিই, তাহলে সতর্ক হয়ে যাবে, আমার সামনেই পড়বে না।

এর পরেই তাকে জিজ্ঞাসা করা হয়, বাস্তব জীবনে পরীমণি কি কাউকে পিটিয়েছে? উত্তরে তিনি বলেন, হ্যাঁ, ভীষণ, অনেক অনেক অনেক আছে এমন। সবচেয়ে মজার বিষয় হলো, ওরা মার খায়, কিছু বলে না, মার খেয়ে চুপ হয়ে থাকে।

পরীমণি আরও জানান, তার অবর্তমানে তাকে নিয়ে অনেকেই নিজের ইচ্ছামতো বায়োগ্রাফি বানান। যেমন, পরীর তিন–চারটা বিয়ে কিংবা পরীর দুটি বাচ্চা আছে ইত্যাদি। আমি যখন জেলে ছিলাম সে সময় গুজবগুলো বেশি প্রতিষ্ঠা পেয়েছে।

চিত্রনায়িকা বলেন, যখন ওই মানুষদের সামনে আমি দাঁড়াব, তখন কী হবে জানি না। একই ইন্ডাস্ট্রিতে থাকি, যারা কনটেন্টগুলো বানান তাদের সঙ্গে কোনো না কোনোভাবে দেখা হবেই। তবে তাদের এমন মিথ্যাচার কীভাবে আমার কাছে হ্যান্ডেল করবে তাতে যেন তারা প্রস্তুত থাকেন।

প্রসঙ্গত, শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর পুত্র রাজ্যকে ঘিরেই তার জীবন। পাশাপাশি ক্যারিয়ারে নজর দিতে চাচ্ছেন। মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন। যুক্ত হয়েছেন একাধিক সিনেমায়। বর্তমানে ছেলেকে নিয়ে বেশ ভালোই আছেন পরীমণি।

শায়লা/দীপ্ত নিউজ