শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

আসছে ‘দেয়ালের দেশ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আসছে ‘দেয়ালের দেশ’

ভালোবাসার ভিন্ন রকম এক গল্প নিয়ে আসছে সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘দেয়ালের দেশ’।

সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে ছবিটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারে ছবিটির পরিচালক মিশুক মণি করুণ এক প্রেক্ষাপটের আভাস দিয়েছেন।

এই সিনেমার মাধ্যমে প্রথমবার জুটিবদ্ধ হয়েছেন শরিফুল রাজ ও শবনম বুবলী।

অনুষ্ঠানে সিনেমার শুটিং অভিজ্ঞতা থেকে শুরু করে সার্বিক বিষয়ে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন শিল্পীরা।

নির্মাতা জানান, অনুদানের ছবি নিয়ে গৎবাঁধা চিন্তার বাইরে দুর্দান্ত গল্পের একটি চিত্রনাট্যে তৈরী হয়েছে ‘দেয়ালের দেশ’। শিগগিরই দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হবে।

এসএ/দীপ্ত নিউজ