শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেয়েকে খুন করে ভারতে পালানোর সময় বাবা গ্রেপ্তার

আদীব জামাল
আদীব জামাল
মেয়েকে খুন করে ভারতে পালানোর সময় বাবা গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মেয়েকে খুন করে ভারতে পালানোর সময় আজিজুল মণ্ডল (৬২) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ অক্টোবর) বেলা ১১ টার দিকে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত, আজিজুল মণ্ডল একই উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মৃত বদর উদ্দিন মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, বেসরকারি সংস্থা (এনজিও) থেকে যৌথভাবে ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করেন আজিজুল হক ও তার মেয়ে স্বামী পরিত্যক্তা মর্জিনা খাতুন। গত শনিবার রাতে ঋণের কিস্তির টাকা পরিশোধ করা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে রাত ১টার দিকে ঘুম থেকে ডেকে মর্জিনা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন বাবা আজিজুল হক। মাকে ঠেকাতে এগিয়ে আসলে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় শিশু রোকসানা খাতুন। পরে মর্জিনা ও তার মেয়ে রোকসানাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন স্থানীয়রা। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মর্জিনাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পালিয়ে যায় আজিজুল।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) আলমগীর কবীর জানান, আজ সোমবার সকালে নিহত মর্জিনা খাতুনের মা সইনা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সোমবার সকালে আজিজুল মণ্ডল ঠাকুরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন তিনি। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


জান্নাতুল আওলিয়া/মোরশেদ আলম/দীপ্ত নিউজ