শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

চুয়াডাঙ্গায় ইন্টার্ন নার্সদের কর্মবিরতি ও মানব বন্ধন

আদীব জামাল
আদীব জামাল
চুয়াডাঙ্গায় ইন্টার্ন নার্সদের কর্মবিরতি ও মানব বন্ধন

ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফ ভাতা প্রদানের দাবীতে কর্মবিরতি ও মানব বন্ধন করেছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইন্টার্ন নার্সরা।

রবিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মূল ফটকে এ মানববন্ধন ও কর্মবিরতি পালন করে তারা।

ইন্টার্ন সেবিকারা জানান, আমরা চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউট থেকে ৩ বছর মেয়াদী ডিপ্লােমা ইন নাসিং সাইন্স এন্ড মিডওয়াইফ এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফ কোর্স পাশ করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ইন্টার্ন নার্স ও মিডওয়াইফ হিসাবে কর্মরত আছি। বিএনএমসি প্রদত্ত আমাদের লগ বুকে ১৪নং পৃষ্টায় কোর্ড অব কন্ডাক্ট রুলস এন্ড রেজুলেশনস এর ১নং পয়েন্ট অনুযায়ী ইন্টার্ন ভাতা উল্লেখ থাকা সত্ত্বে ও আমরা ইন্টার্ন ভাতা পাচ্ছি না। আমরা আমাদের দাবি নিয়ে বরাবর বিএনএমসি এবং ডিজিএনএম অফিসে দরখাস্ত নিয়ে গিয়ে ও ইন্টার্ন ভাতা নিয়ে সৃষ্ট সমস্যার কোন সমাধান পাচ্ছি না। তাই আমরা আমাদের এই ন্যায্য পাওনা আদায়ে আজ রবিবার সকাল ১০টা থেকে কর্মবিরতি এ বিষয়ে কোন সুরহা না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান ইন্টার্ন নার্সরা।

তারা আরো জানান, ইন্টার্ন নার্সদের অধিকাংশের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। এ কারনে হােস্টেলে থেকে তাদের পক্ষে খরচ বহন করা সম্ভব না।

এসময় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রায় অর্ধশতাধিক ইন্টার্ন নার্স কর্মবিরতিতে অংশ গ্রহন করেন।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ