শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ক্রিকেট

যারা থাকছেন বিশ্বকাপ স্কোয়াডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যারা থাকছেন বিশ্বকাপ স্কোয়াডে

দুয়ারে কড়া নাড়ছে আরেকটি ওয়ানডে বিশ্বকাপ। এরই মধ্যে আট দল নিজেদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলেও বাকি শুধু শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

গণমাধ্যমের খবর অনুযায়ী আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা হতে পারে আগামীকাল। গুঞ্জন রয়েছে টাইগারদের ১৫ সদস্যের স্কোয়াডে ফিরতে পারেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। তবে কোন পজিশনে কে খেলবেন তা নিশ্চিত হওয়া যাবে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার পরই।

বাংলাদেশ এখন পর্যন্ত তাদের খেলা ৫টি বিশ্বকাপে ৩৩টি ম্যাচে মাঠে নামে। এর মধ্যে ১১টি জয়ের বিপরীতে রয়েছে ২০টি পরাজয়। অর্জন বলতে সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল খেলা।

বিশ্বকাপে টাইগারদের অর্জন বাড়ানোর দায়িত্ব থাকবে যাদের কাঁধে সেই নামগুলো এখন জানার অপেক্ষা। কোচ হাথুরুর বহু পরীক্ষা–নীরিক্ষার পর একেবারে শেষ মুহূর্তে এসে দল ঘোষণা করতে যাচ্ছে বিসিবি।

দল সম্পর্কে একটা ধারণা এরই মধ্যে পাওয়া গেছে এরইমধ্যে। চোট কাটিয়ে দলে ফিরে তামিম ইকবাল ইঙ্গিত দিয়েছেন ব্যাট হাতে আলো ছড়ানোর। ওপেনিংয়ে তার সঙ্গী নাজমুল শান্ত নাকি লিটন দাস সেই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের।

দল ঘোষণার সময় সব আলো থাকবে মাহমুদউল্লাহ রিয়াদের ওপর। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪৯ রানের ইনিংস খেলে বিশ্বকাপ দলে থাকার দাবি আরও জোড়ালো করেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

দলে সাত নম্বর পজিশন ইস্যুটাও বেশ ঘোলাটে। শেখ মাহেদী ও মেহেদী মিরাজকে নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে নির্বাচকদের।

তাসকিন, মুস্তাফিজ, শরিফুল ও হাসান মাহমুদ– এই চার পেসারের দলে থাকাও প্রায় নিশ্চিত। তবে নতুন সেনশেসন তানজিম সাকিবের পারফম্যান্সে মুগ্ধ নির্বাচকরা।

বিশ্বকাপের আগে এশিয়া কাপে বেশ পরীক্ষানিরীক্ষা চালিয়েছে বিসিবি। এখন অপেক্ষা শুধু দল ঘোষণার।

 

মোহাম্মদ হাসিব/ আল / দীপ্ত সংবাদ