
মৌমাছির কামড়ে কাঠ মিস্ত্রির মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে মৌমাছির কামড়ে কোরবান আলী (৪০) নামে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে নন্নী ইউনিয়নের নন্নী বাইগরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার সকালে কোরবান আলীসহ ৫–৬ জন মিলে বর্শি দিয়ে মাছ ধরার জন্য পাশ্ববর্তী মরাগাঙ্গী খালের খরখরিয়া ব্রীজ সংলগ্ন স্থানে যান। সেখানে আগে থেকেই একটি গাছে মৌমাছি বাসা ছিল। গাছের নিচে বসে মাছ ধরার একপর্যায়ে মৌমাছি দল বেধে কোরবান আলীকে কামড় দেয়।
এ সময় তার সঙ্গীরা আগুনের সাহায্যে তাকে উদ্ধার করে প্রথমে নন্নী হাসপাতালে নেন,পরে অবস্থার অবনতি হলে তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কোরবান আলীর মৃত্যু ঘটে।
নন্নী ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএ/দীপ্ত নিউজ








