শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

খড়ের গাদার চাপায় দুই শিশুসহ মা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খড়ের গাদার চাপায় দুই শিশুসহ মা নিহত
খড়ের গাদা

ধানের খড়ের গাদার নিচে চাপা পড়ে দুই শিশুসহ ও এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের ফকির বাড়ীতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুমি আক্তার (৩৫) সকালে গবাদি পশুর জন্য খড় কাটছিলেন। তার দুই সন্তান শাহিদ (৫) ও সিয়াম (২) তার পাশে খেলছিলেন। হঠাৎ খড়ের গাদাটা ভেঙে পড়ে যায়। মুহুর্তে দুই সন্তানসহ সুমি আক্তার গাদায় চাপা পড়ে। পরে তাদের উদ্ধার করে ছাগলনাইয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহতদের মরদেহ ছাগলনাইয়া সরকারি হাসপাতালে রয়েছে। নিহত সুমি আক্তার বাহরাইন প্রবাসী টিপু আলমের স্ত্রী ও দুই সন্তান।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আবদুল্লাহ আল–মামুন/পূর্ণিমা/দীপ্ত নিউজ