পাবিপ্রবিতে র‌্যাগিংয়ের ঘটনায় এক ছাত্রী বহিষ্কার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মেসে সিনিয়র শিক্ষার্থীদের হাতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী র‌্যাগিংয়ের ঘটনায় একজনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ–পরিচালক ফারুক হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কারকৃত শিক্ষার্থী হলেন, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোকাইয়া।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের সভাপত্বিতে তার কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে উপ–উপাচার্য, কোষাধ্যক্ষসহ ছাত্র উপদেষ্টা, ভারপ্রাপ্ত প্রষ্টর ও সকল বিভাগের সভাপতিরা উপস্থিত ছিলেন।

সভায় ইতিহাস বিভাগের শিমু রানী তালুকদারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরিসংখ্যান বিভাগের রোকাইয়াকে সাময়িক বহিস্কার করা হয়। একই সাথে পুরো ঘটনা খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‌্যাগিং কমিটিকে আগামী ৫ কার্য দিবসের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. নাজমুল হোসেন বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগের পরপরই জরুরি সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আন্টি র‌্যাগিং কমিটিকে ৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী অন্যান্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More