হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের গণ অনশনের কর্মসূচি চলছে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ ২০১৮ সালের সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে গণ অনশন ও গণ–অবস্থান কর্মসূচি চলছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মৌলভীবাজার পৌরসভার মেয়র চত্তরে অনুষ্ঠিত গণ–অনশন কর্মসূচি ও গণ অবস্থানে ঐক্য পরিষদের সভাপতি মানবীয় রায় মনজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঐক্যের সাধারণ সম্পাদক নকুল চন্দ্রদাস, আশু রঞ্জন দাস, সজিত চন্দ্র দাস, বিকাশ ভৌমিক প্রমুখ।

বক্তারা অবিলম্বে তাদের দাবিসমূহ বাস্তবায়নের আহ্বান জানান।

বকশী মিছবাহ উর রহমান/শায়লা/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More