শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ১৯ বাংলাদেশী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ১৯ বাংলাদেশী

 

ভারতে পাচারের শিকার ১৯ বাংলাদেশী নারী–পুরুষকে উদ্ধারের দীর্ঘ চার বছর পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বদেশ প্রত্যাবাসন আইনে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হাতে হস্তান্তর করে।

আইনী প্রক্রিয়া শেষে দেশে ফেরাদের তিনটি বেসরকারী সংস্থার জিম্মায় দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি যশোর, নড়াইল, সাতক্ষীরা, বাহেরহাট ও চট্রগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি কামরুজ্জামান বিশ্বাস জানান, প্রলোভনে পড়ে এরা সীমান্ত পথে দালালের মাধ্যমে ভারতে গিয়েছিল। পরে দালালরা তাদের দিয়ে নানান ঝুকিপূর্ণ কাজে বাধ্য করে।

তিনি আরও জানান, এদের কেউ জীবন বাঁচাতে স্বেচ্ছায় পুলিশের হাতে ধরা দেয় আবার কাউকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ আটক করেছিল। কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সহযোগীতায় নাগরিকত্ব যাচাই শেষে তারা দেশে ফিরে আসে।

 

এসএ/দীপ্ত নিউজ