শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ঝালকাঠিতে কিশোরীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝালকাঠিতে কিশোরীর মরদেহ উদ্ধার

 

ঝালকাঠি সদর উপজেলায় খাল থেকে ময়ূরী আক্তার (১৬) নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার নথুলল্লাবাদ ইউনিয়নের তেতুলতলা বাজার এলাকার একটি খাল থেকে ভাসমান অবস্থা ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কিশোরী ময়ূরী ওই এলাকার সৈয়দ আলী খানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর থেকে ময়ূরী নিখোঁজ ছিলো। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে তেতুলতলা বাজারের পাশে খালে তার লাশ ভাসতে দেখে স্থানিয়রা পুলিশকে খবর দিলে তার লাশ উদ্ধার করে।

ওসি নাসির উদ্দীন সরকার বলেন, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ