দীপ্ত নিউজ
বাংলাদেশ

৮৭৫ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৮৭৫ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক

 

অভিনব কায়দায় পায়ুপথে ইয়াবা ট্যাবলেট বহনকালে নাটোরের গুরুদাসপুর হতে ৮৭৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব।

আটককৃতরা হলেন, রাজশাহী বাঘা উপজেলার রমজান আলীর ছেলে মোকলেছ আলী (৪০) ও লালপুর উপজেলার মৃত শাহামান মন্ডলের ছেলে আব্দুস সাত্তার(৫০)।

নাটোর র‍্যাব কোম্পানি অধিনায়ক মেজর আশিকুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সাড়ে ১১ টার দিকে নাটোর গুরুদাসপুর উপজেলার দড়ি কাছিকাটা গ্রামের আত্রাই টোলপ্লাজার পূর্বপাশে অভিযান চালিয়ে যাত্রীবেশী দুইজনের অভিনব কায়দায় পায়ুপথে ৮৭৫ পিচ ইয়াবা বহন করার সময় আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জব্দকৃত ইয়াবা কক্সবাজার ও চট্টগ্রাম হতে অবৈধভাবে সংগ্রহ করে আইন–শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে।

এ ঘটনায় নাটোর জেলার গুরুদাসপুর থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ