দীপ্ত নিউজ
ক্রিকেট

ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুই দলের জন্যই ম্যাচটি আনুষ্ঠানিকতার। তবে এই ম্যাচটা জয় দিয়েই রাঙাতে চায় লাল–সবুজেরা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

সুপার ফোরে টানা দুই হারে টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে জয়ের প্রত্যাশা করছেন টাইগার দলনেতা।

পারিবারিক কারণে এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরেছিলেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান আত্মবিশ্বাসী ভারতকে হারাতে।

এদিকে ইগারদের একাদশে আসতে পারে বড় পরিবর্তন। এ ম্যাচের একাদশে সুযোগ পেতে পারেন এনামুল হক বিজয়। ওপেনিংয়ে নাঈমের সঙ্গে তাকেই দেখা যেতে পারে। সেক্ষেত্রে তিনে সহ–অধিনায়ক লিটন দাস, চারে সাকিব আল হাসান এবং পাঁচে তাওহীদ হৃদয়ের দেখা মিলবে।

পেস ইউনিটের কাজ সামলাবেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম। তবে এই ম্যাচে একাদশে ফিরতে পারেন মোস্তাফিজ। ভারতের বিপক্ষে অতীত রেকর্ড বিবেচনায় দ্য ফিজকে একাদশে ভেড়ানো হতে পারে। সেক্ষেত্রে বাদ পড়বেন হাসান।

এই ম্যাচে ছয়ে আফিফ হোসেনকে দেখা যেতে পারে। এ ছাড়া সাতে শামীম পাটোয়ারী এবং আটে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দেখা যেতে পারে। সেক্ষেত্রে বাদ যাবেন আগের ম্যাচে মাঠে নামা নাসুম আহমেদ।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ