শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দিনাজপুরে ৫০ কেজি গাঁজাসহ আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দিনাজপুরে ৫০ কেজি গাঁজাসহ আটক ১

 

দিনাজপুরে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ আবুজার আলী (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।

বুধবার ( ১৩ সেপ্টেম্বর) দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আবুজারকে কোতয়ালী থানায় হস্তান্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটক আবুজার শেখপুরা ইউনিয়নের জাফর উদ্দিনের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাত ২ টায় শেখপুরা ইউনিয়নের দিঘন গ্রামের পশ্চিম পাড়ায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল। এ সময় ৫০ কেজির ৫টি গাজার পেডি ইদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা ।তবে এ ঘটনায় পলাতক রয়েছে তার সহযোগী সেলিনা বেগম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক শহিদুল মান্নাফ কবীর জানান, তারা দীর্ঘদীন ধরে বিভিন্ন কৌশলে পাইকারি ও খুচরা মাদক বিক্রি করে আসছিল। মাদকদ্রব্য মুক্ত দিনাজপুর গড়তে নিয়মিত অভিযান চলছে।

তিনি আরও জানান, আবুজার ও সহযোগী সেলিনার বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় মামলা দায়ের করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের (ডিএনসি) উপপরিদর্শক হাসিবুল হাসান। আটক মাদককারবারি আবুজারকে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ