দীপ্ত নিউজ
ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ।

বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরে টস জিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সাকিব বাহিনী। এ ম্যাচের একাদশে একটি বদল ছিল অবধারিত। নাজমুল হোসেন শান্ত ছিটকে গিয়েছিলেন পুরো টুর্নামেন্ট থেকেই। তার জায়গায় নেওয়া হয়েছে জ্বরের কারণে প্রথম দুই ম্যাচে না থাকা লিটন দাসকে।

লাহোরের গরমের কারণে আগে ব্যাটিং করতে চান, এমনটি জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। প্রতিপক্ষ নিয়ে খুব বেশি চিন্তা করছেন না বলেও জানান এ অধিনায়ক। পাকিস্তানের বিপক্ষে শেষ পাঁচ ওয়ানডে ম্যাচের চারটিতে জেতার সুখস্মৃতি আছে টাইগারদের।

একদিন আগে একাদশ দেওয়া পাকিস্তানেরও একটি পরিবর্তন আছে। তাদের হয়ে খেলছেন ফাহিম আশরাফ।

বাংলাদেশ একাদশ

মোহাম্মদ নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামীম পাটোয়ারী, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ–অধিনায়ক), ফখর জামান, ইমাম–উল–হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ