শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিরামপুরে ভুয়া ডিবি পুলিশ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিরামপুরে ভুয়া ডিবি পুলিশ আটক

দিনাজপুর বিরামপুরে বাড়ি তল্লাশীর নামে ঘরের জিনিসপত্র তছনছ ও ৫০ হাজার টাকা লুট করার সময় বাবু (২৩) নামে এক ভুয়া ডিবি পুলিশ কে আটক করা হয়েছে ।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে ভুয়া ডিবি পুলিশ আটকের পর থানা পুলিশ জেলা কারাগারে প্রেরণ করেছে। ভুয়া ডিবি বাবু ইসলাম বিরামপুর উপজেলার চাপড়া গ্রামের মোফাজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, বিরামপুরের মামুদপুর গ্রামে সকালে মোটরসাইকেল নিয়ে ৫ যুবক প্রবেশ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঐ গ্রামের রবিন মন্ডলকে বেধড়ক চড় থাপ্পড় শুরু করে। এ সময় তারা রবিনের বাড়ি তল্লাশীর নামে ঘরের জিনিসপত্র তছনছ এবং ট্রাঙ্কের ভিতর রাখা ৫০ হাজার টাকা লুট করে। ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এলে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ৪জন পালিয়ে গেলেও স্থানীয়রা বাবু (২৩) নামে এক যুবককে আটক করে।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, এ ঘটনায় শনিবার থানায় মামলা হয়েছে এবং দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ