শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

খাগড়াছড়িতে সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমাকে সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
খাগড়াছড়িতে সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমাকে সংবর্ধনা

খাগড়াছড়িতে নিজ গ্রামে সংবর্ধিত হলেন সাবেক রাষ্ট্রদূত এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ গণ সংবর্ধনা প্রদান করেন কমলছড়ির গ্রামবাসী।

সুপ্রদীপ চাকমা কমলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করেন। ১৯৮৫ সালে ৭ম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে নিয়োগ পান তিনি। দীর্ঘ চাকরি জীবনে মেক্সিকো, ভিয়েতনামসহ বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র ক্যাডারে ৪৩ বছর দায়িত্ব পালন করেন তিনি।

২০২০ সালে অবসর গ্রহণ করেন করেন সুপ্রদীপ চাকমা। সর্বশেষ এই বছর ২০২৩ সালে ২৭ আগস্ট সরকার তাঁকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেন।

স্থানীয় ভূয়াছড়ি মৌজার হেডম্যান কীর্তিময় চাকমা’র সভাপতিত্বে সম্পন্ন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরা, তাঁর সহধর্মিনী নন্দিতা খীসা, খাগড়াছড়ির সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, জেলা আওয়ামীলীগের সহ–সভাপতি ও জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বোধিসত্ব দেওয়ান, নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল আলম, জেলা আওয়ামীলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য শুভমঙ্গল চাকমা সুদর্শী, স্থানীয় ইউপি চেয়ারম্যান সুনীল চাকমা, বিশিষ্ঠ লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা ও কমলছড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণ এসময়ে উপস্থিত ছিলেন।

 

প্রদীপ চৌধুরী/মোরশেদ আলম/দীপ্ত নিউজ