শিরোনাম
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

খাগড়াছড়িতে নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খাগড়াছড়িতে নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ

 

খাগড়াছড়ি সদর থানাধীন পূর্ব শান্তিপুরস্থ সাধন মাষ্টারের ভাড়া ঘর থেকে অবৈধ পথে আসা বিদেশী সিগারেট জব্দ করেছে জেলা পুলিশ।

বুধবার (৩০ আগস্ট) দুপুর পৌনে ১টায় এ অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় জড়িত ২জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন– খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের থানা পাড়া এলাকার হরেন্দ্র লাল দেব’র পুত্র সরন দেব (৪২) এবং একই জেলার সদর উপজেলার উত্তর গঞ্জপড়ার ফুল মিয়ার ছেলে মোঃ রাজু (২৩)।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বিকালে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১২.৪৫ ঘটিকার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামানের নেতৃত্বে এস আই আশিকুর রহমান, এসআই উক্যমং রাখাইন, এসআই নিক্সন চৌধুরী ফোর্সসহ পূর্ব শান্তিপুরস্থ সাধন মাষ্টারের ভাড়া ঘরে অভিযান পরিচালনা করে ২ জনকে আটকসহ অবৈধ আমদানি নিষিদ্ধ সর্বমোট ১৪টি কার্টুন বিদেশি সিগারেট জব্দ করে।

১৪টি কার্টুনের মধ্যে ৯২৫ কার্টুন BENSON & HEDGES, MADE IN LONDON, ১৯৭ কার্টুন ORIS সিগারেট, MOND Strawberry ৯২৮ কাটুন, MOND green apple ৫১০ কার্টুন বিদেশী সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক মূল্য ৬৪ লক্ষ ৪৮ হাজার ৪শ টাকা।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন এবং রিমান্ডে নেওয়া হবে।

 

এসএ/দীপ্ত নিউজ