শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চেক প্রতারণায় ২১ বছর পর গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চেক প্রতারণায় ২১ বছর পর গ্রেপ্তার

 

চেকের প্রতারণার ১১ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল উদ্দিন (৬৪) কে ২১ বছর পর গ্রেপ্তার করেছে ফেনীর দাগনভূঞা থানার পুলিশ।

শনিবার (২৬ আগস্ট) সকালে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার তাকে গ্রেপ্তার করা হয়। বিকালে বিষয়টি নিশ্চিত করেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন। গ্রেপ্তারকৃত কামাল উপজেলার ইয়াকুবপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।

দাগনভূঞা থানার উপ–পরিদর্শক ফরহাদ কালাম সুজন জানায়, বিশেষ অভিযান চালিয়ে ২০০২ সালের চেকের ১১টি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামালকে শনিবার সকালে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ১১টি চেকের মামলা রয়েছে। মামলার দায়েরের পর থেকে কামাল আত্মগোপনে চলে যায়। এসব মামলায় আদালত তাকে ১১ বছরের কারাদন্ড ও এক কোটি চল্লিশ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করে।

ওসি নিজাম উদ্দিন আরও জানান, গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে কামালকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ