শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুড়িগ্রামে আবারও নদ-নদীর পানি বৃদ্ধি

আদীব জামাল
আদীব জামাল
কুড়িগ্রামে আবারও নদ-নদীর পানি বৃদ্ধি

টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমারসহ সব নদ–নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি বৃদ্ধি পেলেও বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে প্লাবিত হয়ে পড়ছে জেলার রাজারহাট, কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলার চরাঞ্চলসহ নদী তীরবর্তী এলাকাগুলো। ইতিমধ্যে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে জেলার বিভিন্ন এলাকার রোপা আমন ক্ষেত। ক্ষতি হচ্ছে বিভিন্ন ধরনের ফসলের।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, উজানে বৃষ্টিপাতের ফলে জেলার উপর দিয়ে প্রবাহিত সবগুলো নদ–নদীতে আরও দুই থেকে তিনদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ