শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

জামালপুরে সাংবাদিকদের তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা

আদীব জামাল
আদীব জামাল
জামালপুরে সাংবাদিকদের তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা

গনতন্ত্র প্রচারের জন্য গণমাধ্যমের সক্ষমতা জোরদার করনে নির্বাচনকালীন রিপোর্টিং এর উপর জামালপুরে কর্মরত সাংবাদিকদের নিয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপনী ও সনদ বিতরন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৪আগস্ট) বিকেলে জেলা পরিষদের মিলনায়তনে নিউজ নেটওয়ার্ক, ইউএস এইড ও ইন্টারনিউজ এর আয়োজনে জামালপুরের ২০জন সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো,ইমরান আহমেদ, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সুলতান মাহমুদ, জিয়াউর রহমান,শহীদুজ্জামান, শোয়েব আব্দুলাহ, ফজলে এলাহী মাকাম অনুষ্ঠানের সমন্বয়কারী শুভ্র মেহেদীসহ অন্যান্যরা।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু ও তানভীর আহমেদ হীরা তিন দিনের প্রশিক্ষণ অভিজ্ঞতা বর্ণনা করেন।নির্বাচনকালীন সময় তাদের করণীয়, বর্জনীয় সাংবাদিকতার দায়িত্ব বিষয়ে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করা হয়েছে এই প্রশিক্ষণে।

পরে সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে গণতন্ত্র প্রচার ভোট দান প্রক্রিয়া ও সাংবাদিকতায় দক্ষতা এবং পেশাগত মান উন্নয়ন ঘটবে।সেই সাথে নির্বাচন হবে উৎসমুখর।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ