শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় আব্দুল মালেক (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ৭ টার দিকে কুড়িগ্রাম–রংপুর সড়কের দাসের হাট বাজার এলাকায় অজ্ঞাতনামা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহত মোটরসাইকেল আরোহী কুড়িগ্রাম পৌরসভার পাঠানপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি মোটরসাইকেল দিয়ে মেয়ের বাড়ি যাওয়ার জন্য সকালে বাড়ী থেকে বের হন।  লালমনিরহাটের বড়বাড়ী বাজারে যাওয়ার পথে কুড়িগ্রাম রংপুর সড়কের দাসেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ট্রাক চাপা দিলে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, এখন পর্যন্ত ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ