শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

১৭ কেজি গাঁজাসহ রোহিঙ্গা যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১৭ কেজি গাঁজাসহ রোহিঙ্গা যুবক আটক

ফেনীতে ১৭ কেজি গাঁজাসহ মো. শাকের (৩২) নামের রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব।

বুধবার (২৩ আগস্ট) রাতে নোয়াখালী–ফেনীগামী সড়কের মহিপাল থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা।

আটক ব্যাক্তি কক্সবাজারের টেকনাফ থানার মোছনী আরআরসি ক্যাম্প, রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প ২৬ এর মো. হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, কতিপয় মাদক কারবারী ফেনী–নোয়াখালী সড়কের মহিপাল রাস্তার উপর দুই বস্তা গাঁজা নিয়ে গাড়ীতে উঠার জন্য অবস্থান করছে। র‌্যাবের ওই স্থানে হাজির হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব শাকের‘কে আটক করে।

আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন যাবৎ সে সুকৌশলে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে গাঁজা পরবর্তীতে চট্টগ্রাম, কক্সবাজারসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক কারবারী ও সেবনকারীদের নিকট অধিকমূল্যে বিক্রয় করে আসছে।

ফেনীস্থ র‍্যাবের কোম্পানী অধিনায়ক স্কোয়াডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ