
ডেঙ্গুতে আক্রান্ত সালমান খান

ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। গত চার-পাঁচ দিন ধরে অসুস্থবোধ করছিলেন এ নায়ক। এর পর স্বাস্থ্য পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।
মশাবাহিত এ রোগে আক্রান্ত হওয়ায় এ অভিনেতাকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। সব ধরনের শারীরিক পরিশ্রমও তার জন্য এখন নিষেধ। ফলে ‘বিগ বস’ সঞ্চালনায়ও বিরতি নিতে হচ্ছে তাকে।
গত এক দশকের মধ্যে এ প্রথম ‘বিগ বস’কে কিছু দিনের জন্য ভাইজান ছাড়াই এগোতে হবে। বিগবসের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকটি সপ্তাহে সলমন খানের জায়গায় বিগবস সঞ্চালনা করবেন খোদ করণ জোহর। জানা গেছে, সলমন খান ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু আপাতত কয়েক সপ্তাহ বিশ্রামের প্রয়োজন। সেখান থেকেই করণ জহরকে সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে কালারস টিভি চ্যানেলের তরফে একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। সেখানে সঞ্চালকের ভূমিকায় করণ জোহরকে দেখতে পাওয়া গেছে। কালারস চ্যানেলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা গিয়েছে এই ট্রেলরটি।
এদিকে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার শুটিংও চলছিল পুরোদমে। এ তারকার অসুস্থতা তাতেও ছেদ ফেলছে। তবে সালমান দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। আগামী মঙ্গলবারই তাকে ‘বিগ বস’ এ দেখা যাবে বলে আভাসও দিয়েছে পত্রিকাটি।








