শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

হাইড্রোলিক হর্ণ ব্যবহারে চালকের জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাইড্রোলিক হর্ণ ব্যবহারে চালকের জরিমানা

 

ফেনীতে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় দুই পরিবহন চালককে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর এলাকায় হাইওয়ে থানার সামনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যজিষ্ট্রেট মো.বদরুদ্দোজা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. বদরুদ্দোজা ও পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট তানভীর আহমেদ এর নেতৃত্বে শব্দ দূষণ রোধে অভিযানে বের হন।

সরকার নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে শব্দ দূষণের অপরাধে একটি বাস ও একটি ট্রাককে এক হাজার করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট বলেন, শব্দ দূষণ রোধে বাস–ট্রাক মালিক ও চালকদের হাইড্রোলিক হর্ন ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ