শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

কুড়িগ্রামের রাজারহাটে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সোহানা আক্তার (৭) ও রোকসানা আক্তার (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী গ্রামে এ ঘটনা ঘটে। চাকিরপশার ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সোহানা উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মেদনী কিতাব খাঁ গ্রামের সোলাইমান আলীর মেয়ে ও রোকসানা খুলিয়াতারী গ্রামের রিপন মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, খেলার ছলে, দুই শিশু সবার অগোচরে বাড়ীর সামনের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। তাদের কোথাও না পেয়ে এক শিশুর মা আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে শিশু দুটির মরদেহ ভেসে থাকতে দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে পুকুর থেকে সোহানা ও রোকসানার মরদেহ উদ্ধার করেন।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হীল জামান জানান, গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ